হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা

হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০৬/২০২৬ ২২:৩৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঘর হারা‌নো  বৃদ্ধা শিপ্রা রাণী নাগের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছে  হ‌বিগঞ্জের জেলা প্রশাসন। তা‌কে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

‎আজ রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে শিপ্রা রাণী নাগের হাতে এই অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক  জি. এম. সরফরাজ।

‎সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে শিপ্রা রাণী নাগের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বয়সের ভারে ন্যুব্জ এবং আর্থিকভাবে অসচ্ছল এই বৃদ্ধা এক সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক নিজে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। পরে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে তাকে এই আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। শিপ্রা রাণী নাগের ঘর পুনর্নির্মাণে সহায়তা দিতেই এই উদ্যোগ। আশা করি, এতে তিনি নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”

‎সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। অশ্রুসজল চোখে তিনি ব‌লেন এ  টাকা দি‌য়ে তি‌নি ঘর তৈরী কর‌বেন।

‎স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: