এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় শাবিপ্রবির মারজানা

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় শাবিপ্রবির মারজানা

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/০৫/২০২৬ ১৬:৫৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’-এর ২০২৩ সংস্করণে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের মারজানা আক্তার। মারজানা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী।


আজ রোববার (৩১ মে) বিজ্ঞান সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে। মূলত বাংলাদেশের পোলট্রি শিল্প রক্ষায় ক্ষতিকর ভাইরাস (CIAV Genotype IIIb strain) নিখুঁতভাবে শনাক্তকরণের যুগান্তকারী গবেষণার জন্য তিনি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।


মারজানা আক্তার শাবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে অণুজীববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এবং পরবর্তীতে সেখানে গবেষক হিসেবে কাজ শুরু করেন। এর আগে প্রথম বাংলাদেশি নারী গবেষক হিসেবে জাতিসংঘের ‘ইয়ং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ ২০২৫’-এর জন্যও তিনি নির্বাচিত হয়েছিলেন।


পুরো এশিয়ার সেরা বিজ্ঞানীদের মাঝে শাবিপ্রবির সাবেক এই শিক্ষার্থীর এমন অভাবনীয় অবস্থান দেশের বিজ্ঞান গবেষণায় এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad