মাওলানা মো. আব্দুল আলীমের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

মাওলানা মো. আব্দুল আলীমের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৩৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সিলেটের সকল স্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জিন্দাবাজার রাজাম্যানশন্থ রহমানীয়া ওভারসীজ এর স্বত্বাধিকারী মাওলানা মো. আব্দুল আলীম। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের অনন্য শিক্ষা নিয়ে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এক পরম অনুপ্রেরণা। 

তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের সকল স্তরের, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে তা ভাগাভাগি করে নিতে পারি। আসুন, এই ঈদে আমরা পরনিন্দা ও অহংকার কোরবানি দিয়ে সম্প্রীতির হাত বাড়িয়ে দিই। দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়—সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: