‘পরিবর্তন’ চেয়ারম্যান মিসবাহ আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা

‘পরিবর্তন’ চেয়ারম্যান মিসবাহ আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:৩২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন পরিবর্তন এর চেয়ারম্যান মিসবাহ আহমদ। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আধ্যাত্মিক নগরী সিলেটের রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির এক গৌরবময় ঐতিহ্য। এবারের কোরবানি ঈদে আমাদের আনন্দ উদযাপনের পাশাপাশি নগর ও গ্রামীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। ইসলামের অন্যতম শিক্ষা হলো 'পবিত্রতা ইমানের অঙ্গ'। তাই ত্যাগের এই উৎসবে পবিত্রতা ও সিলেটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমি সর্বস্তরের নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আল্লাহর দরবারে মোনাজাত করি, এই ঈদ যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: