বিশিষ্ট লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

বিশিষ্ট লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:২৪:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জজ কোর্টের বেঞ্চ সহকারি ও বিশিষ্ট লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিন। 


ঈদের বাণীতে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কুরবানী’ কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, “ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন / ঐ খুনের খুঁটিতে কল্যাণকেতু লক্ষ্য ঐ তোরণ”। তিনি বলেন, “কোরবানি কোনো পশুবধ নয়, এটি আত্মশুদ্ধির এক মহান সংগ্রাম। আল্লাহর দরবারে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের তাকওয়া। অথচ আজ একদল লোক কোরবানির ভাবাদর্শ না বুঝে অহংকারবশত বাজারের সবচেয়ে দামি পশু কিনে শহরময় প্রচার করে নিজের বড়াই জাহির করছে, যা কোরবানির চরম অবমাননা।”


তিনি জোর দিয়ে বলেন, “যদি আমাদের মাঝে আবারও ইবরাহীমি ঈমান ও ইসমাইলি আত্মত্যাগের চেতনা জাগ্রত হয়, তবে আধুনিক জাহেলিয়াতের সব অন্ধকার ভেদ করে পুনরায় মানবতার বিজয় নিশান উড্ডীন হবে। আসুন, লোকদেখানো লৌকিকতা ও প্রতিযোগিতা ছুড়ে ফেলে আল্লাহর রাহে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার শপথ নিই। তবেই সমাজে প্রকৃত শান্তি ফিরে আসবে।”


সবাইকে ত্যাগের মহিমায় জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।”


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad