হিজলকরচ উপদেষ্টা ফারুক মিয়ার শুভেচ্ছা

হিজলকরচ উপদেষ্টা ফারুক মিয়ার শুভেচ্ছা

প্রথম ডেস্ক

২৭/০৫/২০২৬ ১৩:২১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও লিটল ম্যাগ হিজলকরচ এর উপদেষ্টা জনাব ফারুক মিয়া। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবলই পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, এটি মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও ভালোবাসার এক পরম পরীক্ষা। ইসলামের সুমহান আদর্শ আমাদের শেখায় কীভাবে নিজের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে হয়। 


তিনি বলেন, এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা হোক—আল্লাহ যেন আমাদের মনের সকল কলুষতা দূর করে ত্যাগ ও তাকওয়া কবুল করেন। আমাদের চারপাশের দরিদ্র ও অভাবী প্রতিবেশীর হক আদায়ের মাধ্যমে এই ঈদের ধর্মীয় তাৎপর্য যেন আমরা প্রতিটি ঘরে ঘরে ফুটিয়ে তুলতে পারি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: