সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৫১

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৫১

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/০৫/২০২৬ ১৪:১৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।


হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে দুজন সিলেটের বাসিন্দা, বাকি দুজনের একজন মৌলভীবাজার ও একজন সুনামগঞ্জের।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৩ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। তবে ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে কেবল চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে জানা গেছে। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।


এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: