সিলেটের জালালাবাদে কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক ২

সিলেটের জালালাবাদে কিশোরী ধর্ষণের অভিযোগ, আটক ২

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/০৫/২০২৬ ০০:০৪:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর জালালাবাদ এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাতটার দিকে জালালাবাদ থানা-পুলিশ তাদের আটক করে।


পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় দুজনকে আটক করা হয়।


জানতে চাইলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব প্রথম সিলেটকে বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন: