মদন মোহন কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের ৩য় কমিটির শপথ গ্রহণ

মদন মোহন কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের ৩য় কমিটির শপথ গ্রহণ

প্রথম ডেস্ক

২২/০৫/২০২৬ ২১:৩৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ শাখার ৩য় কার্যনির্বাহী কমিটির বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সিলেটের মির্জাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ীর গৌরাঙ্গ জিউর আখড়ায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হয়। উল্লেখ্য, ১৫৭ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিটি সনাতন বিদ্যার্থী সংসদের সারা দেশের মধ্যে সর্ববৃহৎ শাখা কমিটি।


দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ভজন-কীর্তন, গীতা পাঠ, বৈদিক মন্ত্রপাঠ, রাধা-মাধবের উদ্দেশ্যে শতাধিক প্রদীপ নিবেদন, আলোচনা সভা ও শপথগ্রহণ। সবশেষে উপস্থিত সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় ভজন-কীর্তন পরিবেশন করেন শ্রী জয়বর্ধন গৌর দাস প্রভু ও শ্রীমতী জুঁই মাতাজি।


সরকারি মদন মোহন কলেজ শাখার সভাপতি শ্রী চয়ন সাহা তূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী স্বপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান গৌরবান্বিত করেন সরকারি মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শ্রী ধ্রুবরাজ চৌধুরী ও দর্শন বিভাগের প্রভাষিকা শ্রীমতী অনামিকা বৈদ্য।


অনুস্থানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের (শ্রীভূমি অঞ্চল) সাংগঠনিক সম্পাদক শ্রী সৌরভ দেব শুভ্র, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্রী রজত চক্রবর্তী ও মহিলা বিষয়ক সভানেত্রী শ্রীমতী ববিতা বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অর্জুন ঘোষ ও যুগ্ম আহ্বায়ক শ্রী অর্পন ঘোষ এবং বিশিষ্ট ছড়াকার ও অভিনেতা শ্রী প্রশান্ত লিটন।


আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি দেশ ও দশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। পরে সংগঠনের ঐতিহ্য ও আদর্শ বজায় রাখার প্রত্যয়ে কমিটির সব সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন: