গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

২২/০৫/২০২৬ ২০:২৭:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কবির আহমদ (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন কবির; পথে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক তাকে সজোরে চাপা দেয় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি; তবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: