সিলেটে তিন কলেজে কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা

সিলেটে তিন কলেজে কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের কাউন্সিলের তারিখ ঘোষণা

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৫ ০০:৩৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার আওতাভুক্ত তিনটি কলেজে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৫ জুলাই সিলেট মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কলেজ তিনটির নাম যথাক্রমে সিলেট সরকারি মুরারীচাঁদ কলেজ (এমসি) সিলেট আইন মহাবিদ্যায় (ল-কলেজ) ও সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট।


এমসি কলেজের কাউন্সিলের তারিখ ও সময় : ৩০ জুলাই ২০২৫ বুধবার, সময় বেলা ২ ঘটিকা থেকে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত

সিলেট ল’ কলেজের কাউন্সিলের তারিখ ও সময় : ৩০ জুলাই ২০২৫ বুধবার, সময় সন্ধা সাড়ে ৬ ঘটিকা থেকে রাত সাড়ে ৮ ঘটিকা পর্যন্ত

 সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের কাউন্সিলের তারিখ ও সময় : ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার, সময় বেলা ৩ ঘটিকা থেকে সন্ধা ৭ ঘটিকা পর্যন্ত।


এতে বলা হয়, কাউন্সিলে অংশ নিতে ইচ্ছুক নেতৃবৃন্দের অবশ্যই ছাত্রত্বসহ অন্তত তিনবছর ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ততার প্রমানসহ সিলেট মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা দিতে হবে। তাছাড়া ইচ্ছুক সকল প্রার্থীদের শনিবার (২৬ জুলাই) প্রার্থীতা ঘোষণা করতে হবে। চূড়ান্ত প্রার্থীদের তালিকা পরদিন রোববার (২৭ জুলাই) প্রকাশ করা হবে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: