ছাতকে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার পুরস্কার ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছাতকে হাতের লেখা সুন্দর প্রতিযোগিতার পুরস্কার ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৬/১১/২০২৬ ১৩:৫৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন ব্যাপী হাতের লেখা সুন্দর  প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় ধাপের অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরাদের সেরা বিজয়ীদের পুরস্কার এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, চরমহল্লা ইউনিয়নের ২৫টি বিদ্যালয়ে প্রথম ধাপে  হাতের লেখা সুন্দর  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিদ্যালয় থেকে তিনজন করে মোট ৭৫ জন শিক্ষার্থী দ্বিতীয় ধাপের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে সেরাদের সেরা বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সমাজকর্মী সিরাজ মিয়া ও নবির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা রাসেল এবং জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুনা মিয়া,

সৈয়দ ওছি উল্লা মাদ্রাসার সুপার মাওলানা নজমুল হক নছিব, সেতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল করিম, হাফিজ আব্দুল মুক্তাদির, মুনতাহার বেগম মুন্নী, শিক্ষক আব্দুস ছবুর, ইকবাল হোসেন, তোফায়েল, আলী আকবর, আব্দুল কাইয়ুম, স্থানীয় ব্যক্তিত্ব সৈদুর রহমান, তৌহিদ হোসেন, মোশাররফ হোসেন, মারুফা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক ছাবিরা বেগম, শাহজাহান, রুসনা বেগম, ফরিদা ইয়াসমিন,হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটি সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার,আজাদ মিয়া, ব্যবসায়ী আব্দুর রউফ, আবু নছর, হাফিজ আফজাল হোসেন, সাহেব আলী, শাফি, হাফিজ নমর উদ্দিন, রুপমালা, জামাল উদ্দিন, ডা. আব্দুল মতিন, ইউনুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad