হবিগঞ্জে ৩ হাসপাতাল ও ডায়াগনস্টিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

হবিগঞ্জে ৩ হাসপাতাল ও ডায়াগনস্টিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৭/০৪/২০২৬ ১৬:৫৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।


সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালত হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।


অভিযানে শহরের সবুজবাগ এলাকার স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে অপরিচ্ছন্ন পরিবেশ ও সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং যথাযথভাবে ওষুধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে বেবিস্ট্যান্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।


সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”


অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলেন, এ ধরনের নিয়মিত অভিযান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad