জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের নিহত ১ : আহত ২

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের নিহত ১ : আহত ২

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২০/০৪/২০২৬ ২০:৪৩:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাইয়ের অবস্থাও বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। গত রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহগলি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহগলি খিলোগ্রাম এলাকার বাসিন্দা আব্দুল হান্নানের তিন ছেলে একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় শাহগলি বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিন ভাই-ই রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই তুহিন আহমেদকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই ভাইয়ের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, দুই ভাইয়ের আঘাত অত্যন্ত গুরুতর। একই পরিবারের তিন সন্তানের এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জকিগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাতুর পরিবার ও স্বজনদের কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। আহত দুই ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: