সিলেটে ওয়ালটন গ্রাহকের ৬ মাসের কারাদণ্ড
Led Bottom Ad

কিস্তি পরিশোধ না করে প্রতারণা

সিলেটে ওয়ালটন গ্রাহকের ৬ মাসের কারাদণ্ড

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৪/২০২৬ ২৩:৫২:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনে টাকা পরিশোধ না করে কৌশলে পালিয়ে থাকার দায়ে পাবেল আহমেদ (২৭) নামে এক গ্রাহককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক গত ১৫ এপ্রিল এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত পাবেল আহমেদ জালালাবাদ থানার সাদীপুর গ্রামের মখর আলীর ছেলে।

ওয়ালটন প্লাজার আইনজীবী মো. অহিদুর রহমান চৌধুরী আজ রবিবার (১৯ এপ্রিল) রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পাবেল আহমেদ ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে নিজের এবং পরিবারের সদস্যদের নামে ভুয়া তথ্য ও মিথ্যা পরিচয় ব্যবহার করে ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখা থেকে একাধিক পণ্য কিস্তিতে ক্রয় করেন। এরপর কিস্তি পরিশোধ না করে দীর্ঘ চার বছর ধরে আত্মগোপন করে ছিলেন। ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ তাঁর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পাওনা আদায়ের চেষ্টা করলেও তিনি বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন এবং শেষ পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি।

এই ঘটনায় ২০২৩ সালের ১৯ জুলাই ওয়ালটন প্লাজার পক্ষে সিনিয়র ম্যানেজার কেশব দাস রাজা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৪২০ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পাবেলকে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর পুলিশ দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আইনজীবীর মতে, এ রায় কিস্তিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে জালিয়াতি রোধে এবং স্বচ্ছতা নিশ্চিতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad