নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা: সিলেট থেকে মূল দুই আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা: সিলেট থেকে মূল দুই আসামি গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৪/২০২৬ ২৩:৪৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া নিহতের ঘটনায় মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে, অর্থাৎ ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের সিরাজুল হকের ছেলে জয়নাল মিয়া এবং হেলাল মিয়ার ছেলে রাফি আহমদ।

নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই ঘাতকদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সিলেটে অভিযান চালিয়ে ওই দুই মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত জয়নাল ও রাফি দুজনই মঞ্জুর মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, কলেজ ছাত্র মঞ্জুর মিয়া নিহতের ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সরকারি ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর থেকে পুরো বেগমপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad