বালাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বালাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম ডেস্ক

১৯/০৪/২০২৬ ১৫:৫২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার গৌরিপুর ইউনিয়ন-এর মাইজাইল হাওর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, সকালে হাওরে কাজ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই কৃষক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।


এদিকে স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। এ কারণে মাঠে কাজ করা কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন তারা।

ডি আর ডি

মন্তব্য করুন: