জকিগঞ্জের ক্রীড়াবীদ লুকু চৌধুরীর ইন্তেকাল ,সোমবার জানাযা

জকিগঞ্জের ক্রীড়াবীদ লুকু চৌধুরীর ইন্তেকাল ,সোমবার জানাযা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/০৭/২০২৫ ০০:০২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ক্রিড়াঙ্গণের প্রিয় মুখ জকিগঞ্জে বিশিষ্ট ক্রীড়াবীদ লোকমান চৌধুরী লুকু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি......রাজিউন। তিনি রবিবার (২০ জুলাই) রাত ১০ ঘটিকার সময় উপজেলার মনসুরপুর (মৌগ্রামের) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 


মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  তিনি বাফুফের অনুমোদিত রেফারি ছিলেন। 


মরহুমের জানাযার নামাজ আগামী কাল (২১ জুলাই) সোমবার বাদ যোহর বাদেদেওরাইল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। 

পরিবারের পক্ষ থেকে সকলের দুয়া ও উপস্হিতি কামনা করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: