শেরপুর-৩ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রুবেল বিজয়ী

শেরপুর-৩ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রুবেল বিজয়ী

প্রথম ডেস্ক

০৯/০৪/২০২৬ ২৩:০৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় জেলা নির্বাচন অফিসে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঘোষিত ফলাফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিন গুণেরও বেশি ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অর্থাৎ ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই জয়ের মাধ্যমে শেরপুর-৩ আসনে ধানের শীষের আধিপত্য পুনরায় প্রমাণিত হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


এ রহমান

মন্তব্য করুন: