শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শুক্রবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ১৯:৩৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) এক দিনের সরকারি সফরে সিলেট আসছেন।


সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেটের পথে রওনা হবেন এবং সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।


সিলেটে পৌঁছানোর পর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি তাঁর নিজ বাসভবনে অবস্থান করবেন।


বিকেল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এ বৈঠকে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


মন্ত্রী’র এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: