মাহমুদুর রহমানের পক্ষ থেকে ঈতুল ফিতরের শুভেচ্ছা

মাহমুদুর রহমানের পক্ষ থেকে ঈতুল ফিতরের শুভেচ্ছা

প্রথম ডেস্ক

১৯/০৩/২০২৬ ২২:৩৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিউইয়র্ক থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি ও যুবনেতা মাহমুদুর রহমান। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত। 


তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। এটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব। পবিত্র রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এই বিশেষ দিনে সকল মুসলিম ভাই মিলে ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতিরও বার্তা বহন করে। এই দিনে ধনী-দরিদ্র সকলেই একসাথে ঈদের আনন্দ উপভোগ করেন।


প্রথম সিলেট

মন্তব্য করুন: