জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৮/০৩/২০২৬ ২২:১৮:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আবু সুফিয়ান মোল্লা (৬০) নামের এক এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগানের বাংলোর সামনে একটি ট্রাক ও চা বাগানের পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত সৈয়দ আহমদ মোল্লার পুত্র এবং হাবিবনগর চা বাগানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: