সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৩/২০২৬ ২০:৫৩:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ‘প্রথম সিলেট’ কে জানান, বিভাগের দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।


এর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডি আর ডি

মন্তব্য করুন: