‘জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা হবে’

আবুল কাহের চৌধুরী শামীম

‘জেলা পরিষদকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করা হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৩/২০২৬ ০৪:১৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। সোমবার (১৬ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

শামীম বলেন, জেলা পরিষদের মাধ্যমে যেন জনকল্যাণে কার্যকর অবদান রাখা যায় এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ফাঁকফোকর সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি কঠোর অবস্থানে থাকবেন।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, আশির দশক থেকে সিলেটের রাজনীতিতে সক্রিয় থাকলেও তার বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। দলের দেওয়া এই পবিত্র আমানত ও দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে এবং জেলা পরিষদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন: