তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল গফফার আর নেই

এলাকায় শোকের ছায়া

তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল গফফার আর নেই

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১০/০৩/২০২৬ ১৩:৫২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য এডভোকেট আব্দুল গফফার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৬টা ২২ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মিলকান।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তাহিরপুরসহ পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, শিক্ষক সমাজ ও আইনজীবীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার আসরের নামাজের পর তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে মরহুমের নিজ বাড়ির মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার আগে জেলা আইনজীবী ভবনের সামনে সহকর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: