বড়লেখার হাটবন্দে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন,বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপির সেক্রেটারি মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির নেতা খোকন আহমেদ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কার্যক্রম সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ছাড়া অন্য কেউ তথ্য সংগ্রহ বা কার্যক্রম পরিচালনার জন্য বাড়িতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুবিধাভোগীদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন সিম সংগ্রহ করে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। পরিবারের সদস্যদের জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংরক্ষণে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় পৌর বিএনপির সেক্রেটারি মুজিবুর রহমান খছরু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারের এ উদ্যোগের সুফল পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মাসুক উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করতে চাই। এলাকার মানুষের কাছে এ কার্যক্রমের সুফল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: