সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড

সুনামগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০৩/২০২৬ ২০:৩০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।


রবিবার (৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তি সোহেল চৌধুরী। তিনি মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে এবং স্থানীয় “চৌধুরী ট্রেডার্স”-এর স্বত্বাধিকারী।


পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযানের সময় ওই ব্যবসায়ীর মুদির দোকানে পেট্রোল বিক্রির কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দোকানে ১১ ব্যারেল পেট্রোল মজুদ রাখা ছিল।


এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেন। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল।


এল আর রাজু

মন্তব্য করুন: