সিলেটে ১৯ বিজিবির অভিযানে ১২ লাখ টাকার জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ১২ লাখ টাকার জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৯/১১/২০২৬ ১৫:৫৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ১২ লাখ ৩৫ হাজার টাকারও বেশি মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।

এছাড়া ১৯ নভেম্বর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করে।

বিজিবির তথ্যমতে, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad