তাহিরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ

আ.লীগ নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

০৭/০৩/২০২৬ ০২:৩৪:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এক ব্যবসায়ীকে আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত নেতার গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকেলে বাদাঘাট বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক বাদাঘাট শাখার স্বত্বাধিকারী, যিনি বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাজারে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় এবং চাঁদা হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীকালে বাদাঘাট বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ও বড়দল উত্তর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় প্রভাব বিস্তার করে এই ধরনের কর্মকাণ্ড চললে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগবেন; তাই দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, সমাজকর্মী আবুল হোসেন, রফিকুল ইসলাম, সবুজ আলম, হারুন অর রশীদ ও আবুল কালাম আজাদসহ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।


এ রহমান

মন্তব্য করুন: