দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন মিলনের মতবিনিময় সভা

দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিমউদ্দিন মিলনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৫/০৩/২০২৬ ১৬:৪৬:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিমউদ্দিন মিলন বলেন, উন্নয়নের প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ছাতক ও দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে সবার সমন্বিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন; এছাড়া সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে এলাকার সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

বক্তারা দোয়ারাবাজারের শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতের উন্নয়নে সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং একটি সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন: