বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৩/২০২৬ ১৫:১৫:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল বিদেশি মদসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়; গ্রেপ্তারকৃতরা হলেন—গামাইতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শিপন মিয়া মোরশেদ (২৮) এবং মো. জয়নাল আবেদীনের ছেলে মো. সাইকুল ইসলাম (৩০)।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল কারেন্টের বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধনপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে; খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি অটো রিকশাযোগে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাঁদের ধাওয়া করে আটকের পর তল্লাশি চালিয়ে অটো রিকশায় থাকা কাগজের কার্টুন থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাঁদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর এই বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ রহমান

মন্তব্য করুন: