সুনামগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০২/২০২৬ ২০:৩২:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা-এ সরকারি সড়কের পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত পিয়ার আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামে শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে লাগানো দুটি প্রাপ্তবয়স্ক গাছ অনুমতি ছাড়া কেটে নেওয়া হয়। গাছ দুটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করেছেন স্থানীয়রা।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও জানান তারা।


অভিযুক্ত পিয়ার আলী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, সড়ক দিয়ে চলাচলের সময় গাছটি বিদ্যুতের তার ও যানবাহনের সঙ্গে লাগছিল। জননিরাপত্তার কথা ভেবেই সেটি কাটা হয়েছে।


মিরপুর, সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।


জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, অভিযোগটি তার নজরে এসেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: