নেশার টাকা না পেয়ে জন্মদাত্রী মাকে মারধর করায় ধর্মপাশায় যুবকের কারাদণ্ড

নেশার টাকা না পেয়ে জন্মদাত্রী মাকে মারধর করায় ধর্মপাশায় যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০২/২০২৬ ১৬:২২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকাসক্তির টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে শারীরিক নির্যাতনের দায়ে আব্দুল মুন্নাফ (১৯) নামের এক যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে গাঁজা সেবন ও পারিবারিক সহিংসতার অভিযোগে উপজেলার হলিদা কান্দা পূর্বপাড়া গ্রামের মৃত রবিউল আউয়ালের ছেলে মুন্নাফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, মুন্নাফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য সে প্রায়ই নিজের মাকে মারধরসহ পরিবারের সদস্যদের চরমভাবে হয়রানি করে আসছিল; এমনকি পরিবারের কোনো কাজে অংশ না নিয়ে সে কেবল নেশার পেছনেই সময় ও অর্থ ব্যয় করত। একজন সন্তানের এমন অনৈতিক ও অমানবিক আচরণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক একজন মানুষের দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার চরম উদাহরণ এই ঘটনা।

স্থানীয় তরুণ সমাজকে মাদকের ভয়াবহ পথ পরিহার করে সুস্থ ও পরিশ্রমী জীবন গড়ার আহ্বান জানিয়ে ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন: