তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড: ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড: ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/০২/২০২৬ ১৭:৩৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী 'মাছরাঙা' নামের একটি হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউজবোটটির মাঝামাঝি অংশ থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বোটের ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ মূল্যবান বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বালতি ও নদীর পানি দিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন; ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে এবং এতে প্রায় ৪ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।


এ রহমান

মন্তব্য করুন: