তাহিরপুরে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

তাহিরপুরে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৫/০২/২০২৬ ১৭:৩৪:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ জসিম মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত জসিম লালঘাট গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১১ বোতল ভারতীয় ‘অফিসার্স চয়েস ব্লু’ হুইস্কি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় এসআই মো. রিপন উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাহিরপুর থানায় একটি মামলা (মামলা নং-১৮, জিআর নং-৪৮) দায়ের করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বুধবার বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: