নতুন চিফ প্রসিকিউটর হলেন হবিগঞ্জের আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নতুন চিফ প্রসিকিউটর হলেন হবিগঞ্জের আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/০২/২০২৬ ১৩:২৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির আইন সহায়তা প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য  অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম  দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মামলাগুলোর আইনি লড়াইয়ে সামনের সারিতে থাকা এই আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা হিসেবেও পরিচিত। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা। এলাকায় একজন সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বিশেষ সমাদৃত। তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি পারিবারিক অঙ্গনেও জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য রয়েছে; তাঁর স্ত্রী ইতিপূর্বে মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা এই আইনজীবীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে তাঁর নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ রহমান

মন্তব্য করুন: