আজমিরীগঞ্জে রাতের আঁধারে ফসলি জমির মাটি বিক্রি : ৫০ হাজার টাকা জরিমানা

দুই ট্রাক্টর জব্দ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে ফসলি জমির মাটি বিক্রি : ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২২/০২/২০২৬ ১৭:৩৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে আবাদি জমি থেকে মাটি বিক্রির অভিযোগে মাটিভর্তি দুটি ট্রাক্টর আটক ও এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার মধ্যরাতে আজমিরীগঞ্জ উপজেলা সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে আবাদি জমি থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাটি পরিবহনকালে হাতেনাতে দুটি ট্রাক্টরসহ মারুফকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্তকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: