তাহিরপুরে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

তাহিরপুরে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২১/০২/২০২৬ ২১:৪০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় থানা পুলিশের এক নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ লোকমান হেকিম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোঃ রিপন উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স উপজেলার কলাগাঁও এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আটককৃত লোকমান হেকিম ওই গ্রামের মন্তাজ আলীর ছেলে। উদ্ধারকৃত ২৭ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৮০০ টাকা।

তাহিরপুর থানা ওসি মোঃ আমিনুল ইসলাম এই সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে তাহিরপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।


এ রহমান

মন্তব্য করুন: