মাধবপুরে বিজিবি'র অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুরে বিজিবি'র অভিযানে ৭৩ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২০/০২/২০২৬ ১৯:৫৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ভান্ডারুয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ওই বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: