হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৮/০২/২০২৬ ১৬:৪২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এসএম ফয়সল এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী)  দুপুরে মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু,  পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর কাউন্সিলর শেখ জহির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হবিগঞ্জ ৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী এসএম ফয়সল বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরির (মোমবাতি) কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও বিভিন্ন অপপ্রচার চালাতে শুরু করেছে। তারা অপপ্রচার বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন: