প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেটের দুই মন্ত্রীকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেটের দুই মন্ত্রীকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

প্রথম ডেস্ক

১৭/০২/২০২৬ ২২:৫৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত সিলেটের কৃতিসন্তান খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিফতাহ্ সিদ্দিকী।


এক অভিনন্দনবার্তায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নেবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, বৃহত্তর সিলেট থেকে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততা সরকারের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে তিনি মনে করেন।


মিফতাহ্ সিদ্দিকী আশা প্রকাশ করেন, তাঁদের সুদক্ষ নেতৃত্বে সিলেট অঞ্চলের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে এবং অঞ্চলটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

ডি আর ডি

মন্তব্য করুন: