সুনামগঞ্জে প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময়

সুনামগঞ্জে প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৭/০২/২০২৬ ১৮:০০:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় তিনি বলেন, “নির্বাচনি আচরণবিধি মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

​বিশেষ অতিথির বক্তব্যে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন তাঁর বক্তব্যে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।

​সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসান আহমদের সঞ্চালনায় সভায় উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা তাঁদের সুবিধা-অসুবিধা ও শঙ্কার কথা তুলে ধরেন। প্রতিনিধিরা বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং এজেন্টদের অবাধ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

​সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি এজেন্টরা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন: