সম্মিলিত নাট্য পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

সম্মিলিত নাট্য পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৫ ২০:৫৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের নাম প্রকাশ করলো সিলেট সম্মিলিত নাট্য পরিষদ। এর আগে পরিষদের ২২ জুন অনুষ্ঠিত সভায় (১৪৩২-১৪৩৩ বাংলা) নির্বাচনের লক্ষ্যে তপশীল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী ৭ টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ শেষে ঐ পদগুলোতে অন্য কোন প্রার্থী না থাকায় ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।   


পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো ও পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

 

বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে অপু কুমার সেনাপতি, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাফিজ রহমান, অর্থ সম্পাদক পদে অনিক প্রধান, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মো. অজুদ মিয়া কামালী, সদস্য পদে প্রশান্ত কুমার দে প্রলয় ও মৃদুল রাজবংশী কৌশিক। 


দুইটি পদের জন্য কোনো প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ না করায় উক্ত পদ ২(দুটি) শূন্য। উক্ত বিষয়ে পরবর্তী প্রতিনিধি পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: