রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ

১৮/০১/২০২৬ ২১:৩৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, নির্ঝর রায়, আবুসাঈদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দীপু, পারভেজ আহমেদ, আলীমুল এহ্সান চৌধুরী, জাহেদ আহমদ তালুকদার ও তাহমিনা হাসান চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন।

সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সিলেট ইউনিটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়।

এ রহমান

মন্তব্য করুন: