দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ সিলেটে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ সিলেটে

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০১/২০২৬ ১৫:১৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। এ সময় জেলাটিতে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলক্ষিত হয়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ রহমান

মন্তব্য করুন: