দোয়ারাবাজারে নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

দোয়ারাবাজারে নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২২/১২/২০২৫ ১৯:৫৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা নির্বাচন অফিসার খলিল আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া ও হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযোজ্য নির্বাচনী আচরণ বিধিমালার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ রহমান

মন্তব্য করুন: