চারাগাঁও শুল্ক স্টেশনে ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

চারাগাঁও শুল্ক স্টেশনে ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/১২/২০২৫ ১৬:৩৪:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশনে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় সোলেমান মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।


আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোলেমান মিয়া তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ভারতের গ্রে ইন্ডিয়ান এক্সপোর্ট কোম্পানির একটি ট্রাক কয়লা বোঝাই করে বাংলাদেশ সীমান্তের ভেতরে চারাগাঁও শুল্ক স্টেশনে প্রবেশ করে। এ সময় সোলেমান মিয়া ট্রাকটির সামনে পড়ে যান। পরে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন: