পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

প্রথম ডেস্ক

১০/১২/২০২৫ ১৭:৩৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তাঁরা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

তবে কেন তাঁরা পদত্যাগ করলেন বা বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সরকারি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপের পরই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।


উল্লেখ্য, ছাত্রসমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পদত্যাগের ফলে পরিষদের ছাত্র প্রতিনিধিত্ব শূন্য হয়ে গেল।

এ রহমান

মন্তব্য করুন: