সিলেটে ১৩ ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে ১৩ ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/১২/২০২৫ ২২:২২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ১৪টি প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৮ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে নবায়ন–বিহীন কার্যক্রম, অবস্থানগত ছাড়পত্র না থাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গের অভিযোগে জরিমানা আরোপ করা হয়।


পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট মহানগর ছাড়াও বিয়ানীবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জৈন্তাপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিবেশগত ছাড়পত্রের শর্ত মেনে চলছে কি না—তা যাচাই করতেই অধিদপ্তর এই কার্যক্রম চালায়।


জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—

বিয়ানীবাজার ডায়াবেটিকস সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক, চারখাই মাল্টিকেয়ার হাসপাতাল, সিলেট নগরের লামাবাজারের মেট্রো মেডিকেয়ার ক্লিনিক, দক্ষিণ সুনামগঞ্জের মেসার্স সততা অটো সিদ্ধ রাইস মিল, জাউয়া বাজারের নিউ জনসেবা কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, বিয়ানীবাজারের নিউ লাইফ জেনারেল হাসপাতাল, সিলেট মহানগরের মধুশহীদ নিরাময় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, তালতলার পার্ক ভিউ হেলথ কেয়ার প্রা. লি., জিন্দাবাজারের সিলেট ডায়াবেটিকস অ্যান্ড জেনারেল হাসপাতাল, রিকাবীবাজারের দি মেডিনোভা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বিয়ানীবাজারের দি মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার, সিলেট নগরের মধুশহীদ শাহজালাল হাসপাতাল, গার্ডেন টাওয়ারের ইস্টিমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড এবং জৈন্তাপুরের দি জৈন্তা সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।


পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘সরেজমিন তদন্তে বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে। নবায়ন না থাকা, শর্ত ভঙ্গ এবং পরিবেশগত মানদণ্ড না মানার কারণে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করার সুযোগ নেই—প্রয়োজনে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তাহির আহমদ

মন্তব্য করুন: