নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৯/১১/২০২৫ ১৫:১৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আলাদা দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পৃথকভাবে দুটি ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামে নৃপেশ সূত্রধরের জমির পানিতে ভাসমান অবস্থায় অনিল সূত্রধর (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, তিনি শ্বাসরোধ বা পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকার এক পরিত্যক্ত জমি থেকে নুরুজ্জামান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং মৃত্যুর কারণ নিরূপণে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নবীগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: